শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ০৮:০৯:২২

মায়ের ছবি বুকে জড়িয়ে বিয়ের আসরে কনে

মায়ের ছবি বুকে জড়িয়ে বিয়ের আসরে কনে

আন্তর্জাতিক ডেস্ক : বাবার হাত ধরে বিয়ের আসরে ঢুকছেন পাত্রী, বুকের কাছে হাতে ধরে থাকা মায়ের ছবি। মা মারা গেছেন আগেই কিন্তু তাকে ভুলতে পারেনি মেয়ে। চোখে পানি নিয়েই বিয়ের আসরে ঢুকেন পাত্রী। এই বিশেষ দিনে মা’কে ভুলতে পারছেন না তিনি। 

তাই তার স্মৃতি নিয়েই বিয়ে করলেন পাকিস্তানের এই কনে। এরইমধ্যে সেই বিয়ের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দেখা গেলো, মেয়ের হাত ধরে থাকা আবেগপ্রবণ বাবাও চোখ মুছছেন। গণমাধ্যমগুলো জানিয়েছে, ইনস্টাগ্রামে আবেগময় ওই মুহূর্তগুলি শেয়ার করেছেন পাকিস্তানি আলোকচিত্রী মাহা ওয়াজাত খান। তিনি মা হারানো দুনিয়ার সব মেয়েকে ভিডিওটি উৎসর্গ করেছেন।

কনের আত্মীয়স্বজনরা নিজেরাও কাঁদছেন, আবার তার চোখ মুছিয়ে দিচ্ছেন। ৫৭ সেকেন্ডের ক্লিপের শেষ দৃশ্য হল বিদাইয়ের সময় মেয়ে-বাবা পরস্পরকে জড়িয়ে কান্নায় মিলে যাচ্ছেন। ভিডিওটিতে মাত্র দু’দিনের মধ্যেই ৩ লাখ ভিউ হয়েছে। তাতে শত শত মানুষ আবেগি কমেন্ট করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে