শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ১০:০২:৫৩

বিদেশী অর্থ সাহায্য ছাড়াই তালেবানের বাজেট তৈরি

বিদেশী অর্থ সাহায্য ছাড়াই তালেবানের বাজেট তৈরি

আন্তর্জাতিক ডেস্ক : গত দুই দশকের যুদ্ধের জেরে বিধ্বস্ত অর্থনীতি। পরিস্থিতি আরও খারাপ করে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলি। আফগানিস্তানের জাতীয় ব্যাংকের সম্পদ গচ্ছিত আমেরিকার কোষাগারে। সবমিলিয়ে দেশ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে তালেবান। 

এবার দুই দশকে এই প্রথমবার বিদেশী অর্থ সাহায্য ছাড়াই বাজেট তৈরি করতে চলেছে ‘ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান’। তালেবানের ‘ইসলামিক আমিররাত’ এর অর্থ মন্ত্রনালয়ের মুখপাত্র আহমেদ ওয়ালি হাকমল জানিয়েছে, অভ্যন্তরীণ আয় থেকেই খসড়া বাজেট তৈরি করা হয়েছে। এতে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারের খরচ ও আয়ের খতিয়ান দেওয়া হয়েছে। ক্যাবিনেটের সবুজ সংকেত মেলার পর আনুষ্ঠানিক ভাবে বাজেট প্রকাশিত করা হবে।

ওয়ালির কথায়, “আমরা দেশীয় আয় থেকেই বাজেট তৈরি করেছি। আমরা বিশ্বাস করি আমরা (বিদেশী আর্থিক সাহায্য ছাড়া) পারবো।” শুরুর দিকে পাশে থাকলেও তালেবানকে আর্থিক মদত দিতে সেই অর্থে আগ্রহ প্রকাশ করছে না চীন ও রাশিয়া। আর পাকিস্তানের তো নিজেদেরই অর্থ সংকট চলছে। ফলে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েছে তালেবানরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে