শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ০১:৫৮:১৩

আবারো শুরু সেনা-বিদ্রোহী সংঘর্ষ, মিয়ানমার থেকে পালাচ্ছে সাধারণ মানুষ

 আবারো শুরু সেনা-বিদ্রোহী সংঘর্ষ, মিয়ানমার থেকে পালাচ্ছে সাধারণ মানুষ

মিয়ানমারের সীমান্তবর্তী প্রদেশ কারেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সঙ্গে সংঘাত চলছে দেশটির সেনাবাহিনীর। এরই পরিপ্রেক্ষিতে মিয়ানমার ছেড়ে সীমান্তের দিকে পালাচ্ছে সাধারণ মানুষজন।

আজ শনিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধের আঁচ থেকে বাঁচতে কারেন থেকে অন্তত আড়াই হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডের তাক প্রদেশে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে কয়েকশ শিশু ও নারীও আছেন।

গত কয়েকদিন ধরে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এবং সেনাবাহিনীর চলমান লড়াইয়ের মধ্যেই এই বিপুলসংখ্যক মানুষ পালিয়ে এসেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন থাইল্যান্ডের তাক প্রদেশের উপ গভর্নর সোমচাই কিচারোয়েনরাঙ্গরোজ। দেশ ছেড়ে পালিয়ে আসা মিয়ানমারের এই নাগরিকদের আপাতত সীমান্তবর্তী শহর মায়ে সোতে আশ্রয় দেওয়া হয়েছে বলেও শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন উপ গভর্নর।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে