রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ০২:০১:৩৬

ওমিক্রন মোকাবিলায় আজ থেকে কঠোর লকাডাউনে নেদারল্যান্ড

ওমিক্রন মোকাবিলায় আজ থেকে কঠোর লকাডাউনে নেদারল্যান্ড

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ড। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখেও জনস্বাস্থ্য বিবেচনায় রোববার থেকে এমন কঠিন সিদ্ধান্ত কার্যকর করবে দেশটির সরকার। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ এড়াতে অপ্রয়োজনীয় দোকানপাট, স্কুল, বা'র, রেস্তোরাঁ এবং জনসমাগমস্থল কমপক্ষে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হবে। তবে সার্বিক পরিস্থিতিতে এ ধরনের বিধিনিধেষ জারি করা ‘অপরিহার্য’ ছিল বলে জানিয়েছেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট। একইসঙ্গে তিনি দেশের নাগরিকদের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।

বিশ্বের দেশে দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ পর্যন্ত নতুন এ ভ্যারিয়েন্টটি ৭৭টি দেশে ছড়িয়েছে। করোনার যে কোনো প্রজাতির চেয়ে এটি দ্রুত হারে মানুষকে সংক্রমিত করছে। সংক্রমণ এড়াতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সব দেশকে সতর্ক হতে বলছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে