রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ১০:৪০:৩০

১৩৫ বছর বয়সী নারীর মৃত্যু

 ১৩৫ বছর বয়সী নারীর মৃত্যু

অলিমিহান সেয়তি যিনি এই সময়ে চীনের সবচেয়ে বয়স্ক নারী ছিলেন তিনি আর নেই। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল ১৩৫ বছর। দেশটি স্থানীয় প্রশাসন শনিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, শিনজিয়াং উইঘুর প্রদেশের একটি গ্রামে থাকতেন সেয়তি। তার জন্ম হয়েছিল ১৮৮৬ সালের ২৫ জুন। এই এলাকায় প্রত্যেকেই দীর্ঘায়ু হন। প্রবীণ সকলের বয়স কম-বেশি ৯০ বছরের অধিক।

সংবাদ সংস্থা শিনহুয়ার প্রতিবেদনের দাবি, ২০১৩ সালে 'চায়না অ্য়াসোসিয়েশন অব গেরেনটোলজি অ্যান্ড জেরিয়াট্রিকস'-এর দেওয়া তথ্য অনুযায়ী, চীনের সবচেয়ে প্রবীণ নাগরিক ছিলেন অলিমিহান সেয়তি। তার দীর্ঘায়ু হওয়ার কারণ কী? কীভাবে সুস্থ থাকতেন?

সেয়তির পরিজনরা জানিয়েছেন, সাধারণ জীবনযাপন করতেন তিনি। সময়ে খাবার খেতেন। প্রতিদিন রোদে গা গরমও করার শখ ছিল তার। এত বয়স হলেও নাতি-নাতনিদের সামলাতেন সেয়তি। বয়সের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিজনরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে