সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ০৯:৩৭:৪৮

'আমি বিশ্বাসই করতে পারছি না যে মা বিয়ে করছেন'

'আমি বিশ্বাসই করতে পারছি না যে মা বিয়ে করছেন'

ঘটনাটি পুরো উল্টো! সাধারণত সবাই নিজের বিয়ের ছবি বা ভিডিও সামাজিক বিভিন্ন মাধ্যমে শেয়ার করে থাকেন। তবে এবার এর ব্যতিক্রম ঘটেছে। নিজের মায়ের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার ঘটনা বিরল। 

সেই বিরল ঘটনা ঘটিয়ে অনন্য নজির সৃষ্টি করেছেন এক টুইটার ব্যবহারকারী। শুধু তাই নয়, মায়ের ১৫ বছর আগের অসুখী বিবাহিত জীবনের ইতি টানার ঘটনাও অকপটে স্বীকার করেছেন তিনি।

 ৩৫ বছর বয়সী মাকে ফের বিয়ের পিঁড়িতে দেখে নিজের ভালোলাগাটাও শেয়ার করেছেন তিনি। আর মায়ের বিয়েতে মেয়ের আবেগঘন পোস্ট আলোড়ন তুলেছে নেটদুনিয়ায়।
 
ওই টুইটার ব্যবহারকারী মায়ের বিয়ের বেশ কয়েকটি ছবি ও ভিডিও টুইটারে শেয়ার করেছেন। একটা ভিডিওতে তার মায়ের হাতে দুই নারীকে মেহেদি পরাতে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, আমি বিশ্বাসই করতে পারছি না যে মা বিয়ে করছেন।

আরেক টুইটে তিনি লিখেছেন, সত্যিটা হলো আমি আর আমার ১৬ বছর বয়সী ভাই আমাদের পরিবারে একজন পুরুষ থাকার পক্ষে ছিলাম না, কিন্তু এখন?  আমরা আমাদের জীবনে একজন বাবাকে স্বাগত জানাতে পেরে খুব খুশি। মেয়েটি মায়ের বিয়ের ও মালাবদলের ছবিও শেয়ার করেছে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে