মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ০১:১৮:০৬

মেজর জিয়া ও আকরামের তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার

মেজর জিয়া ও আকরামের তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার

২০১৫ সালে ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যার মূল পরিকল্পনাকারী পলাতক সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া ও আকরাম হোসেনের ব্যাপারে তথ্য দিলে ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

পোস্টারে উল্লেখ করা হয়েছে, ‘ওই দুজন বা হামলার সঙ্গে জড়িত অন্য কারও সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য থাকলে, নিচের নম্বরটি ব্যবহার করে সিগন্যাল, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে পাঠান। সেক্ষেত্রে আপনিও পুরস্কার পেতে পারেন।’

ফোন নম্বরটি হলো- +1-202-702-7843 । এ ছাড়া @RFJ_USA নামে একটি টুইটার হ্যাণ্ডলও দেওয়া হয়েছে। পোস্টারের নিচে বাঁদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নাম ও প্রতীক, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস ও রিওয়ার্ডস ফর জাস্টিসের নাম রয়েছে।

রিওয়ার্ডস ফর জাস্টিস হচ্ছে সন্ত্রাস দমনে ভূমিকার জন্য পুরস্কার দেওয়ার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি কর্মসূচি। এর উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা এবং যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা সম্পত্তির বিরুদ্ধে আন্তর্জাতিক স'ন্ত্রা'সী কর্মকা'ণ্ড প্রতিহ'ত করা। এ পর্যন্ত আরএফআই শতাধিক লোককে মোট ১৫ কোটি ডলারেরও বেশি পুরস্কার দিয়েছে। বিবিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে