মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ১০:৫৩:২৮

বিপুল ভোটে এগিয়ে মমতার তৃণমূল, চলছে ভোট গণনা

বিপুল ভোটে এগিয়ে মমতার তৃণমূল, চলছে ভোট গণনা

এই মুহুর্তে চলছে ভোট গণনা, তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে মমতার তৃণমূল বিপুল ভোটে এগিয়ে। চলছে কলাকাতা পৌরসভায় ভোট গ্রহণের পর গণনার কাজ। গণনার শুরু থেকেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল। এখন পর্যন্ত প্রাপ্ত খবরে তৃণমূল ৪৮টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। বিপরীতে মাত্র ৩টিতে এগিয়ে বিজেপি।

প্রাথমিক তথ্যে দেখা গেছে, ১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে অতীন ঘোষ, ৩১ নম্বর ওয়ার্ডে পরেশ পাল, ২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি সেন, ৮৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে দেবাশিস কুমার, ৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে মালা রায়।

৯৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে সিপিএম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী, ১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনিন্দ্যকিশোর রাউত, ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ, ৪৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক, ১৩৭ ও ১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে