মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ১১:৫৬:৩২

একজন মুসলিম হিসাবে আমি সেটাই করব, যা আমাকে ধর্ম করতে বলে: এরদোগান

একজন মুসলিম হিসাবে আমি সেটাই করব, যা আমাকে ধর্ম করতে বলে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, ইসলাম মেনেই তিনি সুদের হার বাড়াচ্ছেন না। টিভিতে দেওয়া এক ভাষণে এরদোগান এ কথা বলেন। খবর ডিডব্লিউর। ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার দাম পড়ে যাওয়ার মধ্যে এরদোগান জানান, তিনি আর্থিক নীতি বদলাবেন না।

এরদোগানের ভাষণের পর লিরার দাম সামান্য বাড়ে। তুরস্কে এখন জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। মুদ্রাস্ফীতির হার ২০ শতাংশ ছাড়িয়েছে। তা সত্ত্বেও এরদোগান সেন্ট্রাল ব্যাংককে সুদের হার কমাতে বলছেন। 

বিশেষজ্ঞদের ধারণা, এই নীতির ফলে আগামী কয়েক মাসের মধ্যে মুদ্রাস্ফীতির হার ৩০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। এরদোগান জানান, তিনি ইসলামকে অনুসরণ করেই চলবেন। সে জন্যই তিনি সুদের হার কম করতে বলেছেন। তবে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করবেন এবং পেনশন তহবিলে আরও অর্থ দেবেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, একজন মুসলিম হিসাবে আমি সেটাই করব, যা আমাকে ধর্ম করতে বলে। সেটিই আমার কাছে একমাত্র নীতিনির্দেশিকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে