মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ০৫:১৬:৫২

বিরক্ত হয়ে নিজের কোটি টাকার গাড়ি বোমা মেরে উড়িয়ে দিলেন মালিক

বিরক্ত হয়ে নিজের কোটি টাকার গাড়ি বোমা মেরে উড়িয়ে দিলেন মালিক

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান টেসলা তাদের উন্নত প্রযুক্তিসম্পন্ন ব্যাটারিচালিত গাড়িও সব সময় গ্রাহককে সন্তুষ্ট করতে পারে না। গাড়িতে নানা ধরনের সমস্যা দেখা দেয় এবং তা সারানোর খরচও বিপুল।ফিনল্যান্ডের কিমেনলাক্সো প্রদেশের বাসিন্দা তৌমেন কাতাইনেন সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন। 

সেখানে দেখা যায়, তিনি তার মূল্যবান ‘টেসলা মডেল এস’ গাড়িটি প্রায় ৩০ কেজি বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দিচ্ছেন। তার এই উদ্ভট আচরণের কারণ হলো- গাড়িটি সারাতে তার ১৭ লাখ টাকা খরচ হতো। তাই বিরক্ত হয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

গাড়িটি বিস্ফোরণের আগে তিনি ঘটনার সম্পূর্ণ বৃত্তান্তও ভিডিওতে দিয়েছেন। সেখানে তৌমেন বলেছেন, টেসলা কেনার পর প্রথম ১৫০০ কিলোমিটার গাড়িটি খুব ভালো চলেছে। তার পরই যত সমস্যার শুরু। গাড়ির ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে সমস্যা দেখা দিতে শুরু করে।  ফলে গাড়িটি ঠিক করার জন্য পাঠাতে বাধ্য হই। সেখান থেকে এক মাস পর আমাকে জানানো হয় যে গাড়িটি ঠিক করতে প্রায় ১৭ লাখ টাকা খরচ হবে। 

কারণ, গাড়ির ব্যাটারিও সম্পূর্ণ পাল্টাতে হবে। এই খবর পেয়ে তৌমেন এ ধরনের পদক্ষেপ নেন। গাড়ি ঠিক করার পরও যে তা ঠিকমতো চলবে, তার কোনো নিশ্চয়তা তিনি পাননি। তৌমেন আরো বলেছেন, এই ভিডিওর মাধ্যমে তিনি বিশ্বের কাছে বহুজাতিক সংস্থাটির বিক্রয়োত্তর পরিষেবার হাল তুলে ধরতে চান।

বিস্ফোরণটি ঘটানোর কাজটি মোটেও সহজ ছিল না। বিস্ফোরণের আগে তিনি গাড়ির সামনের আসনে টেসলা কর্ণধার ইলন মাস্কের একটি কুশপুতুলও রাখেন এবং সেটির মাথায় হেলমেট পরিয়ে দেন। বিস্ফোরণের পর গাড়িটির আর কিছু বাকি ছিল না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে