আগের সরকারকে হটিয়ে শেষ পর্যন্ত প্রায় পুরো আফগানিস্তান দখলে নিয়েছে তালেবানরা। আর এই অবস্থায় প্রায় বছরজুড়েই আলোচনায় ছিলো আফগানিস্তান। এতেই গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশটির নাম।
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল সম্প্রতি ২০২১ সালের বার্ষিক রিক্যাপ প্রকাশ করেছে। এর মাধ্যমে বিভিন্ন দেশ এবং বিশ্বজুড়ে ইন্টারনেটে কী ট্রেন্ডিং ছিল এবং মানুষ কী বিষয়ে জানতে চেয়েছেন তার একটা ধারণা পাওয়া যায়।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, চলতি বছর ইন্টারনেটের সবচেয়ে পরিচিত ও বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে আফগানিস্তান।