বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ০৭:১১:৩৭

মেয়েটির মৃত্যুর কারণ অপরূপ সৌন্দর্য্যই, স্বামীর চক্ষুশূল হয়েছিল স্ত্রীর সৌন্দর্য্য

মেয়েটির মৃত্যুর কারণ অপরূপ সৌন্দর্য্যই, স্বামীর চক্ষুশূল হয়েছিল স্ত্রীর সৌন্দর্য্য

আন্তর্জাতিক ডেস্ক : সৌন্দর্য্যই এক মেয়েটির জীবনের কাল হল৷ তাও আবার কার কাছে, খোদ নিজেরই স্বামীর চোখে কাল হল তার স্ত্রীর অপরূপ সৌন্দর্য্য৷ ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের গোপালগঞ্জের৷ সেই ঘটনা সামনে আসার পর আতঙ্কের লহর এলাকায়৷ 

বিহারের গুলপশা খাতুনের সৌন্দর্য্য তার মৃত্যুর কারণ হয়ে গেল৷ তাঁর স্ত্রী এত সুন্দর কেন এই কারণে একেবারে মেরে ফেলল তার স্বামীই৷ দারুণ প্ল্যানিং করেছিল হত্যাকারী স্বামী৷ স্ত্রীকে বাপের বাড়ি থেকে আনতে গিয়েছিল স্বামী৷ মেয়েটিকে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি নিয়ে আসতে যায় সেখানে যাওয়ার জন্য মেয়ে-জামাইকে বিদায় দেয় মেয়েটির বাড়ির লোক৷ কিন্তু তখনও না সেই সুন্দরী মেয়ে না তার বাড়ির লোক যে কি মারাত্মক প্ল্যানিং করে রেখেছে সেই স্বামী৷ 

স্বামীরা চান তাদের সুন্দরী স্ত্রী হবে, কিন্তু এই স্বামীর চক্ষুশূল হয়েছিল তার স্ত্রীর সৌন্দর্য্য৷ বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আনার পথে তাকে খুন করে দেয়৷ পুলিশ জানিয়েছে, বিয়ের পর সকলেই সাদ্দামের স্ত্রী গুলপশা খাতুনের সৌন্দর্য্যের এতো প্রশংসা করছিল তাতেই সন্দেহ শুরু৷ স্ত্রীর নিশ্চিতভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এমনটা ভাবে সে৷ এরই পরিণতি খুন৷ সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে