বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ১০:১২:৪৫

Infinix আনছে প্রথম 5G স্মার্টফোন, দাম একবোরে হাতের নাগালে

Infinix আনছে প্রথম 5G স্মার্টফোন, দাম একবোরে হাতের নাগালে

আর মাত্র কয়েকদিন পর শেষ হচ্ছে একটি বছর, শুরু হবে ২০২২ সাল। নতুন বছরকে গ্রহণ করতে বিশ্বব্যাপি চলছে নানা আয়োজন। যদিও করোনার কারণে হয়ত তেমন আনন্দ-ফুর্তি হবে না। তারপরও মানুষের সাদরে গ্রহণে আগ্রহের কোন কমতি নেই। তবে এই ক্ষেত্রে স্মার্টফোন কম্পানীগুলি তাদের প্রডাক্ট বাজারে নতুন করে তুলে ধরতে আনছে বিভিন্ন পরিবর্তন।

এসব আয়োজনের মধ্যে কম দামে ফোন নির্মাতা কোম্পানি ইনফিনিক্স (Infinix) ভারতের বাজারে তাদের প্রথম 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ইনফিনিক্স ইন্ডিয়ার সিইও অনীশ কাপুর এই কথা জানিয়েছেন ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি ইন্টারভিউতে। তিনি জানিয়েছেন, এই ডিভাইসটি জানুয়ারিতে আসতে পারে। শুধু তাই নয়, এই 5G ফোনের দামও হতে পারে ২০ হাজার টাকার কম।

বর্তমানে, কোম্পানির কাছে শুধুমাত্র 4G স্মার্টফোনের একটি পোর্টফোলিও রয়েছে। অনীশ কাপুর বলেছেন যে কোম্পানি ২০২২ সালের জানুয়ারির শেষে ভারতে তাদের প্রথম 5G স্মার্টফোন লঞ্চ করবে। তিনি বলেছিলেন যে বর্তমানে, 5G ডিভাইসগুলির দাম অবশ্যই 4G ফোনের চেয়ে বেশি হবে, তবে দেশে 5G পরিষেবা চালু হলে হ্যান্ডসেটগুলি আরও বেশি সস্তা হবে। বর্তমানে, অনেক ইউজার আছেন যারা 5G সার্ভিস শুরু হওয়ার আগেই 5G ডিভাইস কিনতে চান।

ফোনটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের প্রসেসর । টেকএরিনা২৪ (Tech Arena24) নামে একটি ইউটিউব চ্যানেল কয়েকদিন আগে এই আসন্ন ৫জি ফোনটি সম্বন্ধে বিভিন্ন তথ্য প্রকাশ করেছিল। সেখানে দাবি করা হয়, এই ফোনে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে ও ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ। Infinix এর প্রথম 5G ফোন এ ব্যবহার করা হতে পারে ডাইমেনসিটি ৯০০ ৫জি চিপসেট।

ভারতে একের পর এক 5G স্মার্টফোন লঞ্চ করার জন্য অনেক কোম্পানির মধ্যে প্রতিযোগিতা চলছে। কোম্পানিগুলি একটি 5G স্মার্টফোন তৈরি করতে ডিভাইসের বাকি ফিচারের সাথে আপস করতে প্রস্তুত। আপনি যদি একই প্রাইস রেঞ্জের মধ্যে 4G এবং 5G স্মার্টফোনের তুলনা করেন, তবে অবশ্যই 4G ফোনগুলি আরও ফিচার পাবে। সেমিকন্ডাক্টার চিপস এবং গ্লোবল মার্কেটে কোম্পোনেন্টস এর দাম বৃদ্ধিও স্মার্টফোন মার্কেটে প্রভাব ফেলছে।

এছাড়াও, Infinix অন্তত সাতটি স্মার্টফোন ভারতের বাজারে নিয়ে আসবে আগামী বছরের প্রথমার্ধের মধ্যেই। স্মার্টফোনের প্রসঙ্গ বাদ দিলে, ইনফিনিক্স আগামী বছর আরও একটি ল্যাপটপ ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সিইও জানিয়েছেন এই ল্যাপটপটি দাম রাখা হবে অত্যন্ত কম। স্মার্ট টিভির সেগমেন্টেও বিস্তার লাভ করতে চলেছে ইনফিনিক্স। আগামী বছর একটি ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি বাজারে লঞ্চ করার পরিকল্পনা রয়েছে এই সংস্থার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে