বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ০১:০৮:৩৭

১২ ঘণ্টা সমুদ্রে সাঁতার কেটে তীরে পৌঁছে জীবন বাঁচালেন মন্ত্রী!

১২ ঘণ্টা সমুদ্রে সাঁতার কেটে তীরে পৌঁছে জীবন বাঁচালেন মন্ত্রী!

সমুদ্রে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় ১২ ঘণ্টা সাঁতার কেটে তীরে পৌঁছে জীবন বাঁচালেন মাদাগাস্কারের একজন মন্ত্রী! জানা গেছে, সমুদ্রে একটি উদ্ধার মিশনে যাওয়ার পর পুলিশ বিষয়ক মন্ত্রী সের্গে গেলেকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়, তখন তিনি সাঁতরে তীরে পৌঁছানো ছাড়ো কোনো উপায় খুঁজে পাননি। খবর দ্য গার্ডিয়ানের।

গত সোমবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এই ঘটনার কারণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছ পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর মঙ্গলবার স্থানীয় সময় সকালে সের্গে গেলে এবং এক পুলিশ কর্মকর্তা আলাদাভাবে সমুদ্র পাড়ের শহর মাহামবোতে পৌঁছান। এর আগে তারা বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে নিজেদের বের করে নিতে সক্ষম হন বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জেন এডমন্ড রান্দ্রিয়ানানতেনিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ৫৭ বছরের সের্গে গেলে একটি ডেক চেয়ারে ক্লান্ত অবস্থায় শুয়ে রয়েছেন। তিন দশক পুলিশে কাজ করার পর গত আগস্টে মন্ত্রিসভায় রদবদল হলে তাতে স্থান পান সের্গে গেলে। নিরাপদে পৌঁছানোর তিনি বলেন, ‘আমার মৃত্যুর সময় এখনও আসেনি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে