বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ০৫:১৬:১৪

কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম

কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতা সিটি কর্পারেশনের মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় মুখ ফিরহাদ হাকিম। আর ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন অতীন ঘোষ ও চেয়ারপার্সন হিসেবে নিয়োগ পেয়েছেন মালা রায়। 

মেয়র হিসেবে দায়িত্ব পেয়ে দলনেত্রী মমতা ব্যানার্জীকে সালাম করেন ফিরহাদ হাকিম। এ বিষয়ে ফিরহাদ বলেন, ‘উনি বলেছেন, ‘ভালোভাবে কাজ করো।’’ মমতা বলেন, ‘ভালো কাজ করলে দল দেখবে। এখানে কোনও ব্যক্তিগত লবি নেই বললেন মমতা। তৃণমূলে একটাই লবি দল।’

ফিরহাদ হাকিম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত। ফিরহাদ হাকিম বর্তমানে রাজ্য সরকারের একজন গুরুত্বপূর্ণ পরিবহন ও আবাসন মন্ত্রী। বৃহস্পতিবার কলকাতার মহারাষ্ট্র ভবনে কলকাতার মেয়র হিসেবে ফিরহাদের নাম প্রস্তাব করেন রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সি। তাতে সায় দেন কাউন্সিলররা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে