শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ১০:৪৮:২৭

৫৭টি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত সংস্থার আওতায় ভিসা প্রদান, ভুল বোঝাবুঝির অবসান ঘটতে যাচ্ছে ইরান-সৌদির

৫৭টি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত সংস্থার আওতায় ভিসা প্রদান, ভুল বোঝাবুঝির অবসান ঘটতে যাচ্ছে ইরান-সৌদির

প্রায় ৫ বছর পর ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্কের বরফ গলছে। ৫৭টি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত জেদ্দা ভিত্তিক সংস্থা অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) আওতায় তিন ইরানি কূটনীতিককে ভিসা প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠন করেছে দুই দেশ।

জেদ্দায় তিন ইরানি কূটনীতিক থাকার জন্য ভিসা পাওয়ার পর দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের অগ্রগতির বিষয়টিকেই ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। 

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সৌদি আরবের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে ইরাকের রাজধানী বাগদাদে পরবর্তী দফা বৈঠক অনুষ্ঠিত হবে এবং তেহরান তাতে অংশ নেবে। ইরান ও সৌদি আরবের মধ্যকার অচলাবস্থাকে তিনি সুস্পষ্ট ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেন। দুই দেশের মধ্যকার এই ভুল বোঝাবুঝি নিরসনের ক্ষেত্রে ইরাক যে প্রচেষ্টা চালাচ্ছে তারও প্রশংসা করেন আমির আবদুল্লাহিয়ান।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “শেষ দফা আলোচনায় আমরা বেশ কিছু বাস্তবভিত্তিক ও গঠনমূলক প্রস্তাব দিয়েছি। ইনশাআল্লাহ, খুব শিগগিরি দুই পক্ষ বাগদাদে বৈঠক করবে এবং চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়ন করবে।”

আমির আবদুল্লাহিয়ান বলেন, “দুই দেশের প্রতিনিধিদল নিজ নিজ দেশের দূতাবাস পর্যবেক্ষণ করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেবে। তবে বাগদাদ বৈঠকের ফলাফলের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে।”   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে