রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার তাঁর বার্ষিক সংবাদ সম্মেলনে বলেন, 'নবী মুহাম্মদ (সা.)-কে অবমাননা করা ধর্মের স্বাধীনতা ও ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের পবিত্র অনুভূতির লঙ্ঘন। আমাদের তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, যাদের অনুভূতি প্রভাবিত হতে পারে।'
তিনি বলেন, 'নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি অসম্মান কেন? এটি কি সৃজনশীল স্বাধীনতা? আমি মনে করি না। এটি ধর্মের স্বাধীনতার লঙ্ঘন এবং মুসলমানদের পবিত্র অনুভূতির লঙ্ঘন। এটি চ'রমপন্থার প্র'কাশ।'
তিনি আরো বলেন, 'নাৎসি জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযু'দ্ধে যাঁরা ল'ড়াই করেছিলেন তাঁদের স্মৃতির প্রতিও একই সম্মান প্রদর্শন করা উচিত এবং এই বিষয়ে এ যু'দ্ধে বিজয়ী সৈন্যদের অবদানের স্মরণে ওয়েবসাইটে নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের প্রতিকৃতি পোস্ট করা অগ্রহণযোগ্য।' সূত্র : ইয়েনি সাফাক