রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ০৪:২৯:৪৭

ঘরভর্তি ১৮৫ কোটি টাকা! পারফিউম ব্যবসায়ী বললেন, ৪০০ কেজি পৈতৃক সোনা বিক্রি করেছি

ঘরভর্তি ১৮৫ কোটি টাকা! পারফিউম ব্যবসায়ী বললেন, ৪০০ কেজি পৈতৃক সোনা বিক্রি করেছি

দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশির পর উত্তর প্রদেশের পারফিউম ব্যবসায়ী পিযুষ জৈনের বাড়ি থেকে উদ্ধার হয় ১৮৫ কোটি টাকা। এত বিপুল পরিমাণ নদগ অর্থ দেখে চোখ কপালে আয়কর কর্মকর্তাদের। এ ঘটনায় পিযুষকে কর্মকর্তারা প্রশ্ন করেন, 'এত টাকা এলো কোথা থেকে?' জবাবে পিযুষ বলেন, 'বাড়িতে ৪০০ কেজি সোনা ছিল। পৈতৃক সম্পত্তি ছিল সেই সোনা। সেই সোনা বিক্রি করে এত টাকা পেয়েছি।' এ কথা শুনে কর্মকর্তারা হেসে লুটোপুটি।

সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের দল গত পরশু অভিযান চালায় ব্যবসায়ী পিযুষের বাড়িতে। সম্প্রতি পিযুষ জৈন 'সমাজবাদী পারফিউম' নামক এক সুগন্ধি আনেন বাজারে। এর পরই তাঁর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তল্লাশি অভিযান চালানো হয়। আর সেই অভিযানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করেন আয়কর কর্মকর্তারা।

সূত্র জানায়, পিযুষ জৈনের নামে ৪০টি সংস্থা নথিভুক্ত রয়েছে। যার মধ্যে দুটি রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তদন্তদল বলছে, ভুয়া সংস্থার নাম দেখিয়ে ওই ব্যবসায়ী প্রচুর টাকার কর ফাঁকি দিতেন। তা ছাড়া জাল বিল দিয়ে ব্যবসা করা হচ্ছিল বলেও অভিযোগ। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে