করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রমের বিস্তার ঠেকাতে ভারতের রাজধানী নয়া দিল্লিতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত উদ্বে'গজনক এই ভ্যারিয়েন্টের বিস্তার রোধে দিল্লিতে ‘হলুদ সতর্কতা’ হিসেবে নতুন করে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিধিনিষেধ অনুযায়ী দিল্লির বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অর্ধেক কর্মী নিয়ে কাজ করতে হবে, দোকানপাট ও শপিংমলগুলো জোড়-বিজোড় তারিখের ভিত্তিতে খোলা থাকবে আর বিয়েতে ২০ জনের বেশি মানুষ অংশ নিতে পারবে না। মঙ্গলবার থেকে নতুন বিধিনিষেধ কার্যলকর হবে বলে জানা গেছে।
ওমিক্রন ঠেকাতে এর আগে ভারতের বেশ কয়েকটি রাজ্যে রাত্রীকালীন কারফিউসহ ক'ঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।