মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দেশটির বিখ্যাত কপিলমুনির আশ্রম প্রধান মহন্ত। তিনি বলেন, মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এতে দেশের কল্যাণ হবে। এখানে যা কাজ হয়েছে, তা এতো বছরে কুম্ভমেলাতেও হয়নি। পুরোটাই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। গঙ্গাসাগর রাষ্ট্রীয় মেলা হওয়া উচিত। কেন্দ্র না চাইলে তা সম্ভব নয়।
প্রধান মহন্ত বলেন, বাংলায় মমতার নেতৃত্বে অনেক উন্নয়নের কাজ হয়েছে। কপিলমুনির কাছে প্রার্থনা করছি, দিদি আরও এগিয়ে যাক। অনেকেই ভেবেছিলেন মমতা আর মুখ্যমন্ত্রী হতে পারবে না। কিন্তু দিদি দেখিয়ে দিয়েছেন। অনেকে শুধুই মিথ্যা বলে, হাজার কথা বললেও কাজ করে না, দিদি কিন্তু যা বলেন, তাই করেন। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়ান। দিদির ভরসা সেই কুঁড়েঘর আর হাওয়াই চটি। কারণ মমতা গরিবদের কথা ভাবেন। তাই তাদের টাকায় বিলাসিতা করেন না।