৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প আঘা'ত হানে।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ২০০ কিলোমিটার। ওই দ্বীপপুঞ্জে জারি করা হয়েছে হাই অ্যা'লার্ট।
ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হওয়ার প্রবণতা রয়েছে। কারণ দেশটি রিং অব ফায়ার এবং আল্পাইড বেল্টের সংযোগস্থলে অবস্থিত। আগ্নেয়গিরি এবং ভূমিকম্প অঞ্চল হিসেবেও এটির পরিচিতি রয়েছে।