সোমবার, ০৩ জানুয়ারী, ২০২২, ১০:১৬:৪১

সৌদি আরব সফরের ঘোষণা দিলেন এরদোগান

সৌদি আরব সফরের ঘোষণা দিলেন এরদোগান

দীর্ঘ দিন ধরে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ভালো নেই তুরস্কের। তবে এবার নতুন দিগন্তের উম্মোচন হচ্ছে। আবারো দুই দেশের হারানো সম্পর্ক পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আগামী ফেব্রুয়ারিতে সৌদি আরব সফরের ঘোষণা দিয়েছেন। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের অংশ হিসেবে তিনি এই সফর করবেন। খবর ডেইলি সাবাহর। 

ইস্তামবুলে এক বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে তুরস্কের এই প্রেসিডেন্ট ২০২১ সালে বৈদেশিক বাণিজ্যের প্রাথমিক আকার ঘোষণা দেন। এ সময় তিনি সৌদি আরবের সঙ্গে আগামী মাসে ব্যবসা নিয়ে আলোচনার কথা জানান। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে