বৃহস্পতিবার, ০৬ জানুয়ারী, ২০২২, ০৭:০৮:২১

নরেন্দ্র মোদীর ‘আয়ুষ্কামনা’ আর ফাঁড়া কাটাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপবে বিজেপি

নরেন্দ্র মোদীর ‘আয়ুষ্কামনা’ আর ফাঁড়া কাটাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপবে বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আটকে থাকার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পঞ্জাব সরকার। তিন দিনের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। এ তো প্রশাসনিক কাজকর্ম। কিন্তু মোদীর কনভয় আটকে যাওয়ার ঘটনা নিয়ে রাজনৈতিক কর্মসূচিও নিয়ে ফেলেছে বিজেপি। 

গোটা দেশে বৃহস্পতি ও শুক্রবার দলের যুব শাখা মশাল-মিছিল করবে। আর দলের সর্বস্তরের নেতারা মন্দিরে মন্দিরে মোদীর ‘আয়ুষ্কামনা’য় প্রধানমন্ত্রীর নামে পুজো দেবেন। জপ করবেন ‘মহামৃত্যুঞ্জয় মন্ত্র’। ‌রাজ্য বিজেপি সূত্রে খবর, বাংলাতেও মোদীর নামে পুজো দেওয়া ‌চলবে দু’দিন ধরে। টুইট করে সেই জপ কর্মসূচি শুরুও করে দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।-আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে