শনিবার, ০৮ জানুয়ারী, ২০২২, ১২:৪৬:১৪

চলন্ত গাড়ি থেকে পালালো আসামি, থানায় গিয়ে টের পেলো পুলিশ

চলন্ত গাড়ি থেকে পালালো আসামি, থানায় গিয়ে টের পেলো পুলিশ

জেল ভেঙ্গে আসামির পালিয়ে যাওয়ার বহু ঘটনা সচরাচর দেখা ও শোনা যায়। তবে সম্প্রতি ব্রাজিলে চলন্ত পুলিশ ভ্যান থেকে হাতকরা পরা অবস্থায় আসামির পালানোর ঘটনা ঘটেছে।

জানা যায়, গত বছরের ২১ ডিসেম্বর দেশটির পারাইবার রাজ্যের আলাগোয়া নোভা পৌরসভায় ঘটেছে এমন ঘটনা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলন্ত পুলিশ ভ্যান থেকে পালিয়ে যায় হাতকরা পরা এক আসামি। ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরালহগ নামে আইডি থেকে ইউটিউবে তা শেয়ার করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়ি থেকে ওই হাতকরা পরা আসামি রাস্তায় লাফ দেয় এবং নিমিষেই পালিয়ে যায়। ‘চলন্ত পুলিশের গাড়ি থেকে আসামির পলায়ন’ শিরোনামের ঐ ভিডিও প্রায় ৪০ হাজার বার দেখা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি পুলিশের গাড়ির দরজা খুলতে সক্ষম হয় এবং পালিয়ে যায়। তিনি গাড়ি থেকে লাফ দিলে রাস্তার মাঝে ‘নত অবস্থায়’ পরেন এবং এরপর দ্রুত পালিয়ে যান।

খবর, চলন্ত গাড়ি থেকে ওই আসামি পালালেও পুলিশ তা টের পান নি। থানায় পৌঁছানোর পর পুলিশ দেখেন গাড়িতে ওই আসামি নেই। তথ্যসূত্র: এনডিটিভি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে