শনিবার, ০৮ জানুয়ারী, ২০২২, ১১:০৭:১১

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ১ লক্ষ ৪১ হাজার

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ১ লক্ষ ৪১ হাজার

কড়া বিধিনিষেধ, টিকাকরণে জোর দিয়েও যেন বাগে আনা যাচ্ছে না নোভেল করোনা ভাইরাসকে। নতুন বছরের বেড়েই চলেছে কোভিড-১৯ ও তার নতুন নতুন স্ট্রেনের দাপট। গত ২৪ ঘণ্টাতেই যেমন দেশজুড়ে একলাফে ২১.৩ শতাংশ বাড়ল সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন। যার ফলে বর্তমানে দেশে মোট সংক্রমিত বেড়ে হ ৩ কোটি ৫৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২। পটিজিভিটি রেট ৯.২৮ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে পাঁচ রাজ্য। মহারাষ্ট্রে যেমন গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৪০ হাজারের গণ্ডি। তালিকায় এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ। একদিনে এ রাজ্যে ১৮,২১৩ জন আক্রান্ত। এরপরই রয়েছে দিল্লি যেখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৭,৩৩৫ জন। তামিলনাড়ু ও কর্ণাটকে একদিনে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৮,৯৮১ ও ৮৪৪৯। এদিকে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩,০৭১। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১,২০৩ জন।

এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ২৮৫ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৩ হাজার ৪৬৩ জন। অস্বস্তি বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৪ লক্ষ ৭২ হাজার ১৬৯ জন।- সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে