আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ৫১ মার্কিন সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে তেহরানের নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় রোববার যুক্তরাষ্ট্র ওই হুশিয়ারি দেয়। খবর আরব নিউজের।
হোয়াইট হাউসের পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে ইরানকে ওই হুশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইরানের আরোপ করা নিষেধাজ্ঞা আরোপ করা মার্কিন সেনা কর্মকর্তা ছাড়াও যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের ওপর হা'মলা হলে এর পরিণতি হবে ভয়াবহ।
ইরাকে ড্রো'ন হা'মলা চালিয়ে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার দায়ে গত শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ৫১ পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।
২০২০ সালে ইরাকের বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের শীর্ষ ওই জেনারেলকে হ'ত্যা করে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে শনিবার জানিয়েছে তেহরান।