সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ০৫:০৭:২৩

বিয়েতে আগ্রহ নেই, তবে সহবাসে বেশি আগ্রহী নতুন প্রজন্মের: সমীক্ষা

বিয়েতে আগ্রহ নেই, তবে সহবাসে বেশি আগ্রহী নতুন প্রজন্মের: সমীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : সমাজ বদলে সব সময়ই অগ্রণী ভূমিকা নেয় যুবসমাজ। সমাজ যত আধুনিক হচ্ছে ততই বদলাচ্ছে সম্পর্কের সমীকরণও। সম্প্রতি বিয়ে নিয়ে একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের করা সমীক্ষা বলছে বিবাহ নয়, নতুন প্রজন্মের কাছে অনেক বেশি পছন্দ সহবাস।

অনলাইন ওই ডেটিং সংস্থার সমীক্ষা অনুযায়ী, ৩০ বছরের কম বয়সি নারী-পুরুষের মধ্যে ৬৩ শতাংশই নিজের সঙ্গীর সঙ্গে সহবাসে আগ্রহী। তাদের দাবি, ভবিষ্যতে যদি বিবাহিত জীবন কাটাতেই হয় তবে এই সহবাস একে অপরকে বুঝে নিতেও সাহায্য করবে। 

অন্যদিকে তিরিশের বেশি বয়সি প্রায় ৫৫ শতাংশ ব্যক্তি আগ্রহী বিবাহে। সমীক্ষায় অংশগ্রহণকারী ৩০ বছরের কম বয়সি ব্যক্তিদের মধ্যে কেবল ২৮ শতাংশ মানুষ মনে করেন বিয়ের আগে সহবাস নয়। ৭৪.৬ শতাংশ ব্যক্তির মতে, সহবাস নিজেদের পেশাদার জীবনকে কম প্রভাবিত করে। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে