মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২, ০৫:৫৮:০৪

ওমিক্রন সংক্রমণ রুখতে ঝুঁকিপূর্ণ ১৭টি দেশের তালিকা তৈরি

ওমিক্রন সংক্রমণ রুখতে ঝুঁকিপূর্ণ ১৭টি দেশের তালিকা তৈরি

আন্তর্জাতিক ডেস্ক : করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় ফের একবার বিপর্যস্ত আন্তর্জাতিক বিমানযাত্রা। আফ্রিকার দক্ষিণ অংশের দেশগুলিতে করোনার ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট ধরা পড়ার পরেই নড়েচড়ে বসেছিল গোটা বিশ্ব৷ তবে এই ভাইরাস ছড়াতে খুব বেশি সময় লাগেনি৷ প্রথমে আফ্রিকা ছাড়িয়ে ইউরোপ এবং পরে ভারতসহ এশিয়ারও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই ভ্যারিয়েন্ট৷ 

আর তার ফলে ফের একবার ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক বিমানযাত্রা৷ সংক্রমণের ভয় ফের এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করতে ভয় পাচ্ছেন যাত্রীরা৷ খুব প্রয়োজন ছাড়া অনেকেই এখন যেতে চাইবেন না৷ ঝুঁকিপূর্ণ দেশের তালিকা আগেই তৈরি করেছিল ভারত৷ যার মধ্যে ছিল ব্রাজিল, চীন, নিউজিল্যান্ড, ব্রিটেন, বটসওয়ানা, মরিশিয়াস, জিম্বাবোয়ে, তাঞ্জানিয়া, হং কং-এর মতো আরও বেশ কয়েকটি দেশ৷ 

এবার সেই তালিকায় যুক্ত হল আরও আটটি দেশের নাম৷ সেগুলি হল কাজাখস্তান, ইথিওপিয়া, ঘানা, কঙ্গো, কেনিয়া, নাইজেরিয়া, তিউনিশিয়া এবং জাম্বিয়া৷ সব মিলিয়ে ‘ঝুঁকিপূর্ণ’ দেশগুলির তালিকা এখন ১৭টি৷ যদিও শুধুমাত্র এই দেশগুলিই নয়৷ বিশ্বের অন্যান্য ‘নন-রিস্ক’ দেশগুলি থেকে ভারতে এসে পৌঁছনো যাত্রীদেরও বিমানবন্দরে করোনা পরীক্ষা হচ্ছে৷ মঙ্গলবার থেকে বিদেশ থেকে ভারতে আসা সব যাত্রীদেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর সাত দিন হোম কোয়ারেন্টাইনে থাকাটা বাধ্যতামূলক৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে