আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে যৌ'ন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে জেল-জরিমানা ছাড়াও জনসমক্ষে তার নাম প্রকাশ করার রায় দেওয়া হয়েছে। ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন মদিনার একটি ফৌজদারি আদালত। দেশটিতে যৌ'ন হয়রানির মামলায় অপরাধীর নাম প্রকাশ করার এটিই প্রথম কোনো রায়। খবর বিবিসি'র।
খবরে বলা হয়, শাস্তি পাওয়া ব্যক্তির নাম ইয়াসির আল-আরাভি। এক নারীকে অশ্লীল মন্তব্য করে তিনি দোষী সাব্যস্ত হন। তাকে আট মাসের জেল ও এক হাজার ৩৩০ ডলার জরিমানা করা হয়। একই সঙ্গে অনুমতি দেওয়া হয় তার নাম ও অপরাধ জনগণের সামনে প্রকাশের।