বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ০৩:৩৩:৪০

সামরিক বিমান ফেরত না দিলে ভয়াবহ পরিণতি : তালেবান প্রতিরক্ষামন্ত্রী

সামরিক বিমান ফেরত না দিলে ভয়াবহ পরিণতি : তালেবান প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান শাসিত ইসলামিক আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বিদেশে নেওয়া বিমান নিয়ে হুশিয়ারি উচ্চারণ করেছেন। আফগানিস্তানের এসব বিমান ফেরত দেওয়া না হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন তিনি। 

তালেবান সরকারের এই প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার কাবুলে বিমানবাহিনীর এক মহড়ায় অংশ নেন। সেখানে তিনি বলেন, যে সামরিক বিমানগুলোকে বিদেশে নেওয়া হয়েছে, সেগুলো ফেরত দিতে হবে। হুশিয়ারি উচ্চারণ করে মৌলভী ইয়াকুব বলেন, যেসব দেশে সামরিক বিমান নিয়ে যাওয়া হয়েছে, তারা যদি সেগুলো ফেরত না দেয়, তা হলে তাদের পরিণতি ভোগ করতে হবে।

আফগানিস্তানের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর ৪০টির বেশি হেলিকপ্টার উজবেকিস্তান এবং তাজিকিস্তানে নেওয়া হয়েছে। ইয়াকুব মুজাহিদ বলেন, আমাদের যে বিমানগুলো তাজিকিস্তান বা উজবেকিস্তানে রয়েছে তা ফেরত দেওয়া উচিত। আমরা এই বিমানগুলোকে বিদেশে থাকতে দেব না, অন্যদের ব্যবহার করতে দেব না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে