আন্তর্জাতিক ডেস্ক : কানাডার সঙ্গে ভারতের কূ'টনৈতিক সম্পর্কে যে অচ'লাব'স্থা তৈরি হয়েছে গত কয়েক বছরে, সেই স্থি'তাবস্থা এবার কা''টতে চলেছে। তেমনই ই'ঙ্গি'ত দিলেন কানাডার ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানালেন, নতুন করে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী দুই দেশের রাষ্ট্রপ্রধানই।
আগামী কয়েক মাসের মধ্যেই তাদের ইন্দো-প্যাসিফিক নীতি প্র'কাশ করবে কানাডা। অজয় বিসারা জানান, শিগগিরি সুর'ক্ষা ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে ম'জবু'ত করার প্রক্রিয়া শুরু হবে। মনে করা হচ্ছে ‘চীন বি'রো'ধী’ অবস্থানই হয়তো দুই দেশের নৈ'কট্য'কে বাড়াতে সাহায্য করবে।
গত বছরের সেপ্টেম্বরে তৃতীয় বারের জন্য কানাডার প্রধানমন্ত্রী হন জাস্টিন ট্রুডো। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতির তো'ড়জো'ড় শুরু হয়েছে। অজয় বিসারার কথায়, ‘‘কানাডায় নতুন সরকার এসেছে। এবার তাই নতুন বছরে আমরা নতুন উদ্যোগ নিতে চলেছি। আমাদের আশা, দুই জি-২০ দেশ ও ইন্দো-প্যাসিফিক গণতন্ত্রের মধ্যে আরও বেশি সমন্বয় তৈরি হবে।’’
মনে করা হচ্ছে, ‘চীন বিরোধী’ নীতিকে কেন্দ্র করেও দুই দেশের অবস্থান আরও কাছাকাছি হবে। কানাডা মনে করছে, যদি দু’টি দেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নীতি সম্পর্কে সমদর্শী ম'নোভা'ব নিয়ে চলে তাহলে তাদের নীতিগত অবস্থানও একই জায়গায় থাকবে। যাকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ম'জবু'ত করে গড়ে তোলা যাবে।