শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ১১:৫৮:০১

মোদির নিরাপত্তারক্ষীদের হাতে থাকা কালো ব্রিফকেসের রহস্য কী?

মোদির নিরাপত্তারক্ষীদের হাতে থাকা কালো ব্রিফকেসের রহস্য কী?

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন ফোর্স (এসপিএফ)। মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা সেই এসপিএফ কর্মকর্তাদের হাতে একটি কালো রঙের ব্রিফকেস থাকে। অনেকেই বিষয়টি নিয়ে চিন্তা করেন। অনেকেই জানতে চান, এসপিএফ কর্মকর্তাদের হাতে ওই ব্রিফকেস থাকার কারণ। তবে সবার ধারণা, ওই ব্রিফকেসের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের সম্পর্ক আছে।

মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিএফ কর্মকর্তারা আন্তর্জাতিক মানের দক্ষ। স্বয়ংক্রিয় বন্দুক, ১৭-এম পিস্তল এবং এফএনএফ-২০০০ অ্যাসাল্ট রাইফেলের মতো অত্যাধুনিক এবং উন্নত মানের সমরাস্ত্রে সজ্জিত থাকেন তারা। 

কিন্তু তাদের হাতে থাকা ব্রিফকেসের রহস্য কী? অনেকে মনে করেন, ওই ব্রিফকেসের মধ্যে পরমাণু অস্ত্রের বোতাম বা কোড রয়েছে। আবার এটাও মনে করা হয় যে, ওই ব্রিফকেসে মেশিনগান রয়েছে। 

কিন্তু সবকগুলো ধারণাই ভুল। এসপিএফ কর্মকর্তাদের হাতে থাকা ওই ব্রিফকেস আসলে বুলেটপ্রুফ সুরক্ষাকবচ। মোদির ওপর হামলার মতো পরিস্থিতি তৈরি হলে ওই ব্রিফকেস তার চারপাশে একটা রক্ষাবলয় গড়ে তোলে। এর মধ্যে গোপন পকেট আছে, যার মধ্যে পিস্তলও রাখা থাকে। এ ছাড়াও এই ব্রিফকেসে গুরুত্বপূর্ণ নথিও থাকে।

এই ব্রিফকেসকে বলা হয় ‘কেভলার শিল্ড’। কেভলার হলো- ‘অ্যান্টি-ব্যালাস্টিক’ সুরক্ষাকবচ। এর মধ্যে একটি বোতাম থাকে, যেটা চাপ দিতেই একটা দেয়ালের মতো সুরক্ষাবলয় তৈরি হয়। কোনো হামলা থেকে ভিআইপিদের রক্ষা করে এই বলয়। সূত্র: আনন্দবাজার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে