শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ০১:৫৮:২৬

ভারতের কাছ থেকে তিন হাজার কোটি টাকার মিসাইল কিনবে ফিলিপাইন

ভারতের কাছ থেকে তিন হাজার কোটি টাকার মিসাইল কিনবে ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরে বেইজিংকে রুখতে এবার ভারতের দ্বারস্থ ফিলিপাইন্স। বিশ্বের দ্রুততম সুপারসনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল ব্রহ্মোস কিনতে নয়াদিল্লির সঙ্গে চুক্তি করল তারা। ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় তিন হাজার ২২০ কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। এই চুক্তিতে নিঃসন্দেহে অস্বস্তিতে রাখবে চীনকে।

শব্দের গতিবেগের চেয়েও তিনগুণ দ্রুত ব্রহ্মোসের গতিবেগ ৪ হাজার ৩২১ কিমি প্রতি ঘণ্টায় ক্ষিপ্রগতিতে শত্রুর উপরে হামলায় সক্ষম এই ক্ষেপণাস্ত্রের প্রতি ফিলিপাইন্সের যে প্রবল আস্থা রয়েছে, তা এই চুক্তি থেকে পরিষ্কার। তবে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি দুই দেশের। ইতিমধ্যেই ফিলিপাইন্সের জাতীয় সুরক্ষা বিভাগের তরফে ‘ব্রহ্মোস এরোস্পেস প্রাইভেট লিমিটেড’-কে ‘নোটিশ অফ অ্যাওয়ার্ড’ পাঠিয়েছে। 

যা থেকে জানা জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই মধ্যেই চূড়ান্ত চুক্তি সাক্ষরিত হতে চলেছে। ফিলিপাইন্সের এই পদক্ষেপকে দক্ষিণ এশীয় কূটনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের তৈরি করা এই মিসাইল কেনার ব্যাপারে তাদের এই পদক্ষেপ নিশ্চিত ভাবেই চীনকে বার্তা দিচ্ছে, দক্ষিণ চীন সাগরে আগ্রাসী মনোভাবের পালটা দিতে তৈরি বাকি দেশগুলিও। আগামিদিনে ফিলিপাইন্সের পথে হেঁটে ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনামও এই ক্ষেপণাস্ত্র কিনতে পারে ভারতের থেকে।

সেই সম্ভাবনাও ক্রমেই জোরাল হচ্ছে। ফলে চীনের উপরে চাপ যে বাড়ছে তা নিশ্চিত। এদিকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসী মনোভাবকে টক্কর দিতে ভারত ধীরে ধীরে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে মহড়া কিংবা যুদ্ধের অস্ত্র কেনাবেচার চুক্তি মতো পদক্ষেপের মাধ্যমে সামরিক যোগসূত্র আরও জোরদার করছে। আবার, চীনের লাগাতার চোখরাঙানির জবাব দিতেই ভারতের সঙ্গে এই চুক্তি করল ফিলিপাইন্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে