মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ০১:২০:৪৭

ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে : জার্মানির হুঁশিয়ারি

ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে : জার্মানির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জার্মানি। সোমবার কিয়েভ সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আনালেনা বেয়ারবক বলেন, তিনি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার উত্তেজনা কূটনীতির মাধ্যমে সমাধানের পক্ষপাতী। তবে মস্কো যদি তার প্রতিবেশীকে (ইউক্রেন) আক্রমণ করে তাহলে এর জন্য তাদের দুর্ভোগ পোহাতে হবে। ইউক্রেন সীমান্তে ক্রেমলিনের হাজার হাজার সেনা মোতায়েনের বিষয়ে গত সপ্তাহে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে আলোচনার পর কিয়েভ সফরে যান আনালেনা বেয়ারবক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে