বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ০২:৫৪:২২

যে কারণে ইউক্রেনে হামলা করতে চান পুতিন, জানালেন বাইডেন

যে কারণে ইউক্রেনে হামলা করতে চান পুতিন, জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে একটি যুদ্ধে জড়াবেন বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডন। তবে পুতিন ‘সর্বাত্মক যুদ্ধ’ এড়িয়ে যাওয়ারও চেষ্টা করবেন বলেও ধারণা বাইডেনের।

তিনি বুধবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় এ কথা বলেন। এক প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, “আমার মনে হয় পুতিন যুদ্ধে জড়াবেন, তিনি কিছু একটা করতে চান।” 

পুতিনের লক্ষ্য কি- এমন প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমার মনে হয় পুতিন পাশ্চাত্যকে পরীক্ষা করে দেখতে চান। আমেরিকা ও ন্যাটো কি করে তা পরখ করতে চান পুতিন। কিন্তু এজন্য তাকে অত্যন্ত চড়া মূল্য দিতে হবে।” সূত্র: সিএনএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে