শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ১০:৪৮:১৪

ধর্মীয় অনুষ্ঠানে দুর্ঘটনা, ২৯ জনের মৃত্যু

ধর্মীয় অনুষ্ঠানে দুর্ঘটনা, ২৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বড় ধরণের দুর্ঘটনা ঘটল পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায়। সেখানে পদদলিত হয়ে অন্তত ২৯ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মৃতের আরও সংখ্যা বাড়তে পারে। খবর এএফপির। এই ব্যাপারে দেশটির পুলিশ জানিয়েছে, রাজধানী মনরোভিয়ার উপকণ্ঠে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। তবে এ বিষয়ে আর কিছু জানা যায়নি।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, পদদলিত হয়ে মৃত্যুর এ ঘটনা ঘটে স্থানীয় সময়  বুধবার রাত অথবা বৃহস্পতিবার সকালে। লাইবেরিয়া পুলিশের মুখপাত্র মোসেস কার্টার বলেছেন, প্রাণহানির এই হিসাব আংশিক, মৃতের সংখ্যা বাড়তে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে