সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ০৯:২৭:১৫

নাইটক্লাবে আগুন, ১৬ জন নিহত

নাইটক্লাবে আগুন, ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডের একটি জনপ্রিয় নাইটক্লাবে আগুন লেগে। আরও কমপক্ষে ৮ জন আহত হয়েছে উক্ত আগুন লাগার ঘটনায়। স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে। দেশটির সরকারের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাজধানীর বাস্তোস জেলার লিভস নাইট ক্লাবের প্রধান কক্ষে আগুন লাগে। বিভিন্ন দেশের দূতাবাস ও কূটনীতিকদের আবাসিক এলাকা এটি। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন এমন জায়গায় ছড়িয়ে পড়ে যেখানে রান্নার গ্যাস মজুত করা হচ্ছিল।

সরকারের এক মুখপাত্র রেনে ইমানুয়েল সাদি বলেন, দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে