আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় রোববার ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে এ তথ্য দিয়েছে সৌদি গেজেট। সৌদি গেজেটের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষে'পণা'স্ত্রের আ'ঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়ি ক্ষ'তিগ্র'স্ত হয়েছে। এ ঘটনায় একজন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক আহ'ত হয়েছেন। আহত বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এদিকে হুতির এ হামলাকে ‘নিষ্ঠুর’ হিসেবে বর্ণনা করেছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। বিবৃতিতে তারা জানিয়েছে, এ নিয়ে আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তৃতীয়বারের মতো অন্য দেশের নাগরিক আহত হলেন।