সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ০১:২৫:৪৮

বিদেশিদের আরব-আমিরাত ছাড়তে বললো হুতি সামরিক বাহিনী

বিদেশিদের আরব-আমিরাত ছাড়তে বললো হুতি সামরিক বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সংযুক্ত আরব আমিরাত থেকে বিদেশি কোম্পানিগুলো তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার ও শুক্রবার দফায় দফায় আরব আমিরাত ও সৌদি বিমানগুলো ইয়েমেনে হামলা চালায় এবং এতে অন্তত ৯০ জন নিহত হয়েছে। এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বিদেশি কোম্পানিগুলোকে এই হুঁশিয়ারি দিল হুতি সামরিক বাহিনী।

জেনারেল সারি বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে বিদেশি কোম্পানিগুলোকে চলে যেতে হবে এই কারণে যে, তারা একটি অনিরাপদ দেশে বিনিয়োগ করেছে। সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ইয়েমেনের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখা পর্যন্ত দেশটি ক্রমেই আরো বেশি অনিরাপদ হয়ে উঠবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে