সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ০১:৪২:৫৬

সেই নার্গেস মোহাম্মদীকে ৮ বছরের কারাদণ্ড ও ৭০ বেত্রাঘাতের নির্দেশ

সেই নার্গেস মোহাম্মদীকে ৮ বছরের কারাদণ্ড ও ৭০ বেত্রাঘাতের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের একটি আদালত দেশটির শীর্ষ মানবাধিকার ব্যাক্তিত্ব নার্গেস মোহাম্মদীকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে তাকে ৭০ বেত্রাঘাত প্রদানের নির্দেশ প্রদান করেছে আদালত। রোববার নার্গেসের স্বামী গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

২০২১ সালের নভেম্বরে নার্গেস মোহাম্মদীকে হঠাৎ গ্রেফতার করে ইরানের পুলিশ। এর আগে মানবাধিকারকর্মী নার্গেস ২০২০ সালের অক্টোবরে কারাগার থেকে মুক্তি পান কিন্তু এক বছর পর ২০২১ সালের নভেম্বরে ফের তাকে তেহরানের বাইরের শহর কারাজে এক বিক্ষোভ থেকে গ্রেফতার করা হয়। নার্গেস ২০১৯ সালে বিক্ষোভে নিহত এক ব্যক্তির প্রতিবাদ অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। 

ইরানের প্রখ্যাত এই মানবাধিকার কর্মীর স্বামী তাঘি রহমানি ফ্রান্সে বসবাস করছেন। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, মাত্র পাঁচ মিনিট শুনানির পর তার স্ত্রীকে শাস্তির এই রায় দিয়েছে আদালত। নার্গেসের বিরুদ্ধে উভয় রায়ের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

মানবাধিকারকর্মী নার্গেস মোহাম্মদী শান্তিতে নোবেল বিজয়ী শিরিন এবাদির সহকর্মী ছিলেন। শিরিন বর্তমান ইরানের বাইরে বসবাস করছেন। আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, গত কয়েক বছর যাবত ইরান মোহাম্মদীকে কয়েকবার কারাদণ্ড প্রদান করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে