আন্তর্জাতিক ডেস্ক : এবার ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনকে কেন্দ্র করে ওই অঞ্চলে শুরু হয়েছে যুদ্ধের ডামাডোল। রুশ সেনা উপস্থিতির প্রতিক্রিয়া হিসেবে সোমবার পশ্চিম উপকূলে আরও রণতরী আর যুদ্ধজাহাজ মোতায়েনের খবর নিশ্চিত করেছে ন্যাটো। অপরদিকে ন্যাটো বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে ন্যাটোর এই কর্মকাণ্ড ইঙ্গিত দিচ্ছে যে ইউক্রেনে রাশিয়া কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করলে পশ্চিমা বিশ্বও আগ্রাসী জবাব দিতে প্রস্তুত। তবে ইউক্রেনে আক্রমণ চালানোর কোনো ইচ্ছা নেই বলে বরাবরই দাবি করে আসছে রাশিয়া।