মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ০১:৪৮:৩২

৬০০ টাকা ‘ঘুষের’ জন্য ২ নারীর তুমুল মারামারি

৬০০ টাকা ‘ঘুষের’ জন্য ২ নারীর তুমুল মারামারি

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ভারতের বিহারের। সেখানে এক নবজাতক শিশুকে টিকা দেওয়ার জন্য স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন এক নারী। কিন্তু এর জন্য তার কাছে ৫০০ রুপি (প্রায় ৬০০ টাকা) দাবি করেন দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তু'মুল মা'রামা'রি বেঁ'ধে যায় তাদের মধ্যে। দুই নারীর চুল টা'নাটা'নি ও হা'তাহা'তির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর এনডিটিভির।

অভিযোগ উঠেছে, টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রের অক্সিলারি নার্স মিডওয়াইফ (এএনএম) রঞ্জনা কুমারী ৫০০ রুপি দাবি করেন। তা নিয়ে ত'র্কবিত'র্কের একপর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রের প্রসূতি বিভাগের সামনেই মা'রামা'রি লে'গে যায় দু’জনের মধ্যে। এ ঘটনার ভিডিও ভাইরালের পর এ নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভাইরাল ভিডিওতে দুই নারীকে একাধিকবার একে অপরকে আ'ঘা'ত করতে দেখা যায়। এমনকি, একজন পায়ের জুতা খুলে আরেকজনকে মা'রার চেষ্টা করেন। এসময় এক ব্যক্তি তাদের থা'মানোর জন্য অনেক চেষ্টা করছিলেন। খবর পেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছু'টে যান। এ নিয়ে তদন্ত চলছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে