মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ০৯:৫০:৩৬

বারে অগ্নিসংযোগের ঘটনায় ১৯ জনের মর্মান্তিক মৃত্যু

বারে অগ্নিসংযোগের ঘটনায় ১৯ জনের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : তরুণদের ঝগড়া-মারামারির বলি হলো ১৯ প্রাণ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ায়। সেখানকার একটি কারাওকে বারে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দেশটির পুলিশ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে পশ্চিম পাপুয়া প্রদেশের রাজধানী সোরং এলাকায় এ ঘটনা ঘটে। প্রথমে বারে প্রতিদ্বন্দ্বী দুই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে ছুরিকাঘাতে একজনের মৃত্যূ হয়। পরে ওই ভেন্যুতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভেতরে থাকা ১৮ জন আটকা পড়ে।

পশ্চিম পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম আরউইনি বলেছেন, তরুণদের মধ্যে মারামারি একটি সাধারণ ঘটনা। কিন্তু এটিই এত মৃত্যুর কারণ হলো। প্রথমবারের মতো এমনটি হলো। ঘটনাটি এখনও তদন্তনাধীন আছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কিনা তা পরিষ্কার নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে