আন্তর্জাতিক ডেস্ক : এক কঠিন স্বপ্ন পূরণে যুক্তরাজ্য থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছেন আদম মোহাম্মদ নামের এক ইরাকী। এখন পর্যন্ত তিনি তুরস্কের তুরস্কের ইস্তাম্বুল এসে পৌঁছেছেন তিনি। এদিকে ব্রিটেন থেকে গত বছরের আগস্টের ১ তারিখ যাত্রা শুরু করেন এই ব্যক্তি, উদ্দেশ্য হজও পালন করা । তার আশা, আগামী জুলাইয়ের মধ্যেই তিনি মক্কা পৌঁছে যেতে পারবেন।
তার সঙ্গী হিসেবে রয়েছে আসবাবপত্র নেওয়ার জন্য তিন চাকার একটি ট্রলি ও সার্বিয়া থেকে পাওয়া একটি কুকুর। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, তিনি মূলত ইরাকি বংশোদ্ভূত। গত ২৫ বছর ধরে ব্রিটেনে বসবাস করছেন।
তার ভাষ্য, দীর্ঘদিন যাবত আমার অন্তর থেকে একটি আওয়াজ আসছে, তা হলো- আমার বাড়ি থেকে মক্কা পর্যন্ত দীর্ঘ রাস্তা আমি অতিক্রম করতে পারব। আমি এটি উপেক্ষা করতে পারিনি। এটি আমার হৃদয়ে আগ্নেয়গিরির মতো ছিল।’ তথ্যসূত্র : আনাদোলু