বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২, ০৫:৪৭:৫০

সুদীর্ঘ ১৯ বছর কর্মজীবনের পর অবসরে ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী 'বিরাট', আপ্লুত দেশবাসী

সুদীর্ঘ ১৯ বছর কর্মজীবনের পর অবসরে ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী 'বিরাট', আপ্লুত দেশবাসী

আন্তর্জাতিক ডেস্ক : গোটা ভারতে পালিত হচ্ছে ৭৩ তম সাধারণতন্ত্র দিবস। কোভিডবিধি মেনেই এবারও দিল্লির রাজপথে হয় কুচকাওয়াজ। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেই কোনও বিদেশি অতিথি। কাটছাঁট হয়েছে অনুষ্ঠানেও। তবুও বর্ণাঢ্য শোভাযাত্রায আপ্লুত দেশবাসী। 

আর এই দিনেই দীর্ঘ কর্মজীবন থেকে অবসর নিল রাষ্ট্রপতির দেহরক্ষী ঘোড়সওয়ার বাহিনীর গর্ব ‘বিরাট’। এদিন অর্থাৎ বুধবার ‘আজাদি কি অমৃত মহোৎসব’ উৎসবের সূচনা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এই প্রথম ফ্লাইপাস্ট করল বিমানসেনার ৭৫টি বিমান, হেলিকপ্টার। মার্চ পাস্টে দেখা গেল প্রথমবার দেশীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোনকে। দেশপ্রেমের আবহে পরিপূর্ণ অনুষ্ঠানের শেষে তৈরি হল এক আবেগঘন মুহূর্ত। 

আর আজই রাষ্ট্রপতি কোবিন্দের দেহরক্ষী ঘোড়সওয়ারি বাহিনীর ঘোড়া ‘বিরাট’ অবসর গ্রহণ করল এই দিনই। সুদীর্ঘ ১৯ বছর কর্মজীবন তার। রাষ্ট্রপতির দেহরক্ষী কমান্ড্যান্ট কর্নেল অনুপ তিওয়ারির সওয়ারি ছিল বিরাট। এ বছর তাকে দেওয়া হয় চিফ অফ আর্মি স্টাফ কমেন্ডেশন মেডেল। রাষ্ট্রপতি কোবিন্দ, প্রধানমন্ত্রী মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই অনুষ্ঠানে তাকে বিদায় জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে