বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২, ০১:১৬:৫২

আফগানদের পরিত্যাগ করতে পারে না বিশ্ব : জাতিসংঘ মহাসচিব

আফগানদের পরিত্যাগ করতে পারে না বিশ্ব : জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই দশকের গণতন্ত্রের কফিনে পেরেক পুঁতে আফগানিস্তান দখল করেছে তালেবান। তাদের রাজত্বে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিরীহ আফগান নাগরিকদের। মহিলাদের অবস্থা আরও শোচনীয়। এহেন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস স্পষ্ট বলেন, “আফগানদের পরিত্যাগ করতে পারে না বিশ্ব”।

বুধবার আফগানিস্তান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখেন গুতেরেস। তিনি বলেন, “তালেবানের শাসনে ছ’মাস পেরিয়ে যাওয়ার পর কার্যত একটি সুতোয় ঝুলছে আফগানিস্তান। নিরাপত্তা ও মানবিকতার খাতিরে এই মুহূর্তে আফগানদের পরিত্যাগ করতে পারে না বিশ্ব। এই মুহূর্তে আফগানিস্তানে উন্নয়নের দিকে মনোনিবেশ করুক আন্তর্জাতিক মঞ্চ ও পরিষদ। এখনই তেমন পদক্ষেপ না করলে দেশটিতে পরিস্থিতি আরও খারাপ হবে। আম জনতা শান্তি ও স্বস্তি চাইছে। তাদের একলা ছেড়ে দিতে পারে না বিশ্ব।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে