বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২, ০২:০৭:০৪

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে বিশ্ব বদলে যাবে : বাইডেনের হুঁশিয়ারি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে বিশ্ব বদলে যাবে : বাইডেনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা চালালে ফল ভাল হবে না। মস্কো ইউক্রেনে আক্রমণ করলে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা বলবৎ করা হবে বলে হুমকি দিয়েছে আমেরিকা। আর যুদ্ধ হলে দুনিয়া বদলে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিগত কয়েকদিন ধরেই ইউক্রেন ও বেলারুশ সীমান্তে সেনার সংখ্যা বাড়িয়ে চলেছে রাশিয়া। ন্যাটো সামরিক জোটে কিয়েভকে যেন কোনওভাবেই জায়গা দেওয়া না হয় সেই দাবি জানিয়েছে মস্কো। পাশাপাশি, পূর্ব ইউরোপার একাধিক ঘাঁটি থেকে সেনা সরাতে হবে আমেরিকা ও ন্যাটো জোটকে বলে দাবি করেছে তারা। 

বিশ্লেষকদের মতে, পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণে উদ্বিগ্ন মস্কো। এবার আমেরিকার নেতৃত্বে ওই সামরিক জোটে ইউক্রেন যোগ দিলে রাশিয়ার সীমান্তের কাছে এসে পড়বে বিরোধী শিবির। তাই প্রতিরক্ষার কৌশলগত কারণেই ইউক্রেন দখল করে পূর্ব ইউরোপ ও নিজেদের মধ্যে রকটি বাফার জোন তৈরি করতে চাইছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে