আন্তর্জাতিক ডেস্ক : সোমবার এফ-৩৫সি যুদ্ধবিমানটি অবতরণ সংক্রান্ত সমস্যায় পড়ে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে রুটিন সফরে গিয়ে সমস্যার মুখোমুখি হয় যুদ্ধবিমানটি। আহত হন সাত সেনা। বিমানের পাইলটকে যুক্তরাষ্ট্রেন সেনা হেলিকপ্টার উদ্ধার করে। দুর্ঘটনাগ্রস্ত যুদ্ধবিমানের বাকি আহতদের শারীরিক অবস্থাও আপাতত স্থিতিশীল।
বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, চীন চায় এ অঞ্চলে গঠনমূলক কাজে যুক্ত হোক যুক্তরাষ্ট্র। তারা কোনো ধরনের উত্তেজনা চায় না। মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে তিনি বলেন, তাদের বিধ্বস্ত যুদ্ধবিমান নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।
তবে কী কারণে এ দুর্ঘটনা, তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। দক্ষিণ চীন সাগরে নিজেদের কর্তৃত্ব কায়েম রাখতে সবরকম চেষ্টা চালায় বেইজিং। উল্টো দিকে যুক্তরাষ্ট্রে কোনো মতেই তা হতে দিতে রাজি নয়। বার বার সামরিক মহড়া চালিয়ে এ অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখতে মরিয়া যুক্তরাষ্ট্র।