শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ০৫:২৩:৫৭

বাংলাদেশে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

বাংলাদেশে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমবিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চলতি বছর ঢাকা সফরে আসতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন । যদিও গত বছরই তার ঢাকা সফরের কথা ছিল কিন্তু মহামরাী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তিনি আসতে পারেননি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

এদিকে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রিত। আমরা আশা করছি চলতি বছরেই তিনি ঢাকা সফর করবেন। অবশ্য এর আগে, ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছিলেন, চলতি বছর তুর্কি প্রেসিডেন্ট ঢাকা সফর করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে