আন্তর্জাতিক ডেস্ক : অশান্ত ইউরোপ, উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার উত্তেজনা চরমে পৌছেছে। এমন পরিস্থিতিতে মার্কিন গোয়েন্দারা জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছে রক্তের ব্যাগ ও মেডিক্যাল সামগ্রী জমা করছে রাশিয়া। যুদ্ধ লেগে গেলে যেগুলো যু'দ্ধাহ'তদের চিকিৎসাতেই ব্যবহার করা হবে।
এতে ইউক্রেন হা'মলা নিয়ে পশ্চিমাদের ঘুম আরেক বার কেড়ে নিলেন ভ্লাদিমির পুতিন। যদিও রাশিয়া বারবার বলে আসছে, যু'দ্ধের কোনও পরিকল্পনা তাদের নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন সরকার ও ন্যাটোর অতিরিক্ত টেনশনকে ক্ষ'তিকর উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন। অবশ্য সীমান্তে এক লাখ রুশ সেনার উপস্থিতিতে জেলেনস্কির নিজেরই আতঙ্কে থাকা উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র।